ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 6:59 PM

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে তহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের ছেলে ও ফতুল্লা থানার দেলপাড়া এসবি গার্মেন্টস সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার শিশুটির মা বাদী হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার মামলা দায়ের করেছেন। মামলা পর অভিযুক্ত তহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এজাহারের সূত্রে জানা যায়, বাদী এবং গ্রেফতার যুবক একই বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। বাদী একটি গার্মেন্টে চাকরি করেন। প্রতিদিনের মতো চলতি মাসের ৯ তারিখে শিশুটির মা তার পাঁচ বছর বয়সী মেয়েকে বাসায় একা রেখে সকালে নিজ কর্মস্থলে চলে যান। একই দিন দুপুর আড়াইটার দিকে তহুরুল ইসলাম ওই শিশুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে নিজ রুমে ডেকে নেয়।

এ সময় তহুরুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পরদিন ১০ জুলাই সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি অবগত করে। পরে বুধবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই এসএম শামীম জানান, তহুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status