হারিয়ে গেছে আদরের জিঞ্জার, খুঁজে দিলেই ৩০ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 6:55 PM
হারিয়ে গেছে আদরের জিঞ্জার, খুঁজে দিলেই ৩০ হাজার টাকা
বড় প্রিয় ছিল সে। একবার নাম ধরে ডাকলেই, গুটিগুটি পায়ে হাজির হয়ে যেত। তবে কোথায় যে চলে গেল! আদরের বিড়ালকে হারিয়ে কেঁদে ভাসছেন এক নারী। তার হারিয়ে যাওয়া প্রিয় বিড়াল 'জিঞ্জার'-এর খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকা নগদ অর্থের পুরস্কার ঘোষণা করেছেন সেই নারী।
প্রিয় বিড়াল `জিঞ্জার`-এর খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকা নগদ অর্থের পুরস্কার ঘোষণা করেছেন এই নারী
প্রিয় বিড়াল `জিঞ্জার`-এর খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকা নগদ অর্থের পুরস্কার ঘোষণা করেছেন এই নারী সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর প্রচার। শুধু সোশ্য়াল মিডিয়াতে নয়, পোস্টারও ঝুলিয়েছেন বিড়ালটির খোঁজে। জিঞ্জার-এর মালকিন জানিয়েছেন, তার প্রিয় এই পোষা বিড়ালটির বয়স ৮ মাস। পরিবার পরিকল্পনা অপারেশনের পর বিড়ালটিকে সামনের এক পশু হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল। সেই হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সার্জারির পরই বিড়ালটি উধাও হয়ে যায়। এই নিয়ে ওই নারী পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে যান। তবে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে।
জিঞ্জারর নামের সেই পোষা বিড়ালটি হারিয়ে গেছে গত ২৪ জুন। তবে পুলিশের কাছে বিড়াল হারানোর এফআইআর করার চেষ্টা করেও ফল না হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেরিনা নাত্তো নামের সেই নারী মোটা অর্থের পুরস্কার ঘোষণা করেছে তার প্রিয় পোষা জিঞ্জারকে খুঁজে দেওয়ার জন্য।