|
আজ রাতেই ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
|
![]() আজ রাতেই ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছি। আজ রাতেও হয়তো আমরা একই রকম কঠোর হামলা চালাবো। তারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে আসছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। হরমুজ প্রণালীর কাছাকাছি বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে থাকা অস্ত্রবিরতি চুক্তি ভেঙে গেছে বলে ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্পের এই নতুন মন্তব্য সামনে এলো। তবে একই সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানি নেতাদের বিরুদ্ধে আলোচনা নিয়ে বারবার ভাওতাবাজির অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আলোচনার টেবিলে সবকিছুতেই একমত হয়। কিন্তু পরে সংবাদ সম্মেলন করে বলে যে আমরা নাকি এসব নিয়ে কথাই বলিনি! ওরা আসলে মানসিক বিকারগ্রস্ত, এই লোকেদের কোনো সমস্যা আছে। ইরানের বর্তমান শাসনব্যবস্থার ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প জানান, আজ বুধবার রাতেই নতুন করে হামলা চালানোর বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। তিনি বলেন, আজ রাতেই আমরা তাদের ওপর বড় ধরনের আঘাত হানতে পারি, তবে দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
