পাটক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, এক ঘণ্টার মধ্যেই ধর্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:20 PM
পাটক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, এক ঘণ্টার মধ্যেই ধর্ষক গ্রেফতার
মাদারীপুরের শিবচরে শিশুকে ফুঁসলিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলার এক ঘণ্টার মধ্যে ধর্ষক শাহজামালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই উপজেলার চরবাচামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহজামাল মাল একই গ্রামের মো. রাজা মালের ছেলে।
পুলিশ জানায়, ৪ জুলাই বিকেলে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। পরে তাকে জোড় করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে প্রতিবেশী শাহজামাল। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয় সে। মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনা জেনে যায়। পরে শাহজামালকে আসামি করে মামলা করেন ধর্ষণের শিকার শিশুর বাবা। মামলার পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা শাহজামালকে। দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা মামলা করার এক ঘণ্টার মধ্যেই আসামি শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে আসামি।