ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন পুলিশের ওপর হামলার ঘটনায় এক নারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:18 PM

তিন পুলিশের ওপর হামলার ঘটনায় এক নারী গ্রেফতার

তিন পুলিশের ওপর হামলার ঘটনায় এক নারী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে কর্তব্যরত তিন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেফতার মর্জিনা আক্তার উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির মিজানুর রহমানের স্ত্রী।

গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়িতে পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ থানার এএসআই মো.নুরুজ্জামান বাদী অভিযুক্ত ৭ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়।

আহতরা হলেন, সেনবাগ থানার এএসআই মো.নুরুজ্জামান, কনস্টেবল শরীফ খান, কনস্টেবল মোজাম্মেল হোসেন।
 
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির শাহাজান সাজু ও আকলিমা আক্তারদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আকলিমা আক্তার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আকলিমার প্রতিপক্ষ শাহজান সাজু গংদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা বেধে যায়। একপর্যায়ে শাহাজান সাজুর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত অপর আসামিরা গা ঢাকা দিয়েছে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত এক নারীতে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status