ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পদ্মাসেতুর মালামাল নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল জাহাজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 8:16 PM

পদ্মাসেতুর মালামাল নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল জাহাজ

পদ্মাসেতুর মালামাল নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল জাহাজ

বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পদ্মাসেতুর মালামাল বহনকারী  ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর সংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. সেলিম বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পদ্মাসেতুর গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়া যাচ্ছিল ‘এমভি হ্যাং গ্যাং-১’। ভাসানচরের অদূরে জাহাজটির স্টিয়ারিং ফেল হয়, এতে সাগরে ডুবে থাকা আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নাবিকরা অন্যান্য নৌযানের সাহায্যে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছেন।

তিনি আরো বলেন, আগে ডুবে যাওয়া জাহাজের এলাকা চিহ্নিত করে মার্কিং বয়া স্থাপন করা হয়েছিল যাতে অন্যান্য জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। মূলত স্টিয়ারিং ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, ১০ জুলাই সকালে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে থাকা বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় লাইটার জাহাজ 'এমভি ফুলতলা-১'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status