ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাঁঠাল পাতা খেল ছাগলে, জেলে গেলেন ৮ জন
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 12:20 PM

কাঁঠাল পাতা খেল ছাগলে, জেলে গেলেন ৮ জন

কাঁঠাল পাতা খেল ছাগলে, জেলে গেলেন ৮ জন

ফরিদপুরের বোয়ালমারীতে ছাগলে কাঁঠাল পাতা খাওয়া নিয়ে হাসপাতালের সামনে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন বোয়ালমারী থানার এএসআই বিকাশ চন্দ্র। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার সাতৈর গ্রামের মো. রফিকুল ইসলাম মোল্যা, রাজ্জাক মোল্যা, সুজন মোল্যা, শাহিন মোল্যা, চয়ন মোল্যা, হোসাইন মোল্যা, নেহাল সিকদার ও জুয়েল সিকদার। এর মধ্যে দুই পক্ষের লোকজনই রয়েছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের জাফর শেখের বাড়ির একটি কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে রাজ্জাক শেখের ছাগল। এ নিয়ে রাজ্জাক ও জাফরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন জাবের শেখ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে একই রাত সাড়ে ১০টার দিকে দলবেঁধে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটজনকে আটক করে।

বোয়ালমারী থানার এএসআই আক্কাচ আলী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ অমান্য করে এক জায়গায় জড়ো হয়ে সংঘর্ষের অভিযোগে ১৭ জনের নামে মামলা হয়েছে। মামলার পর আটক আটজনকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status