ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
তেঁতুলিয়ার ভজনপুরে স্কুল সিলেবাস থিয়েটারের নাটক “গান গল্প কবিতা” সফল মঞ্চায়ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 October, 2026, 3:33 PM

তেঁতুলিয়ার ভজনপুরে স্কুল সিলেবাস থিয়েটারের নাটক “গান গল্প কবিতা” সফল মঞ্চায়ন

তেঁতুলিয়ার ভজনপুরে স্কুল সিলেবাস থিয়েটারের নাটক “গান গল্প কবিতা” সফল মঞ্চায়ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে জেলা প্রশাসনের আয়োজনে পাঠ্যক্রম ভিত্তিক নাট্য ভাবনায় স্কুল সিলেবাস থিয়েটার। গান, গল্প, কবিতা আর অভিনয়ের মধ্য দিয়ে আনন্দময় পরিবেশে পাঠদান। সাংস্কৃতিক চর্চায় উচ্ছ্বসিত খুদে প্রতিভারা। 

গতানুগতিক শিক্ষার বাইরে সৃজনশীল চর্চায় মেতে উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার খুদে শিক্ষার্থীরা। শিশুদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ভজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এ সময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হামিদুর হাসান লাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান এবং কারিগরের প্রতিষ্ঠাতা সরকার হায়দারসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।
আনন্দঘন পরিবেশে পাঠ্যবিষয়কে সৃজনশীল উপায়ে উপস্থাপনের এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্পনাশক্তি, আত্মবিশ্বাস ও প্রকাশক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে তাদের মধ্যে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়।

শিক্ষক ও অভিভাবকদের মতে, শিশুদের পরিপূর্ণ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটায়।

আয়োজকদের প্রত্যাশা, শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করা গেলে তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। 

মোস্তাক আহম্মেদ এর ভাবনা ও পরিকল্পনায় “গান গল্প কবিতা” নাটক মঞ্চায়নের মাধ্যমে শিশুরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। নাটকটিতে অভিনয় করেন নাজাত, আব্দুল্লাহ, অর্পিতা, তুবা, তাসকিন, বাধন, জান্নাতুন মুসকান, মাহফুজা, মেঘা, তাবাসসুম, মুত্তাকিন, আখিমণি, আবু সাঈদ, মিম, হিয়া, ফাইরোজ, ইমন, তারেক, শিমু, সাব্বির, আন্নিসা, রায়হান, ইরফান, জ্যাসমিন, বণ্যা, আশা, মাফি, ও ইশিতা। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status