ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
চাঁদপুরে পঞ্চমবারের মতো শ্রী শ্রী শিব মন্দিরে দুর্গোৎসব, মণ্ডপসজ্জায় নারী শক্তির বার্তা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Saturday, 17 October, 2026, 3:31 PM

চাঁদপুরে পঞ্চমবারের মতো শ্রী শ্রী শিব মন্দিরে দুর্গোৎসব, মণ্ডপসজ্জায় নারী শক্তির বার্তা

চাঁদপুরে পঞ্চমবারের মতো শ্রী শ্রী শিব মন্দিরে দুর্গোৎসব, মণ্ডপসজ্জায় নারী শক্তির বার্তা

চাঁদপুর পৌরসভার দাসপাড়া এলাকায় পঞ্চমবারের মতো শ্রী শ্রী শিব মন্দিরে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এবারের মণ্ডপসজ্জায় নারী শক্তি ও নারীর নিরাপত্তার বার্তা তুলে ধরেছেন আয়োজকরা।

আয়োজকরা জানিয়েছেন, এবার মন্দিরের ভেতরে দেবী দুর্গার ক্যানভাস এবং মন্দিরের বাইরে ‘নারী শক্তি’ থিমে সাজানো হয়েছে পূজামণ্ডপ। ব্যতিক্রমী এই ভাবনার মধ্য দিয়ে সমাজে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

আয়োজকদের ভাষ্য, ভদ্রতার মুখোশ পরে যেসব পুরুষ নারীর প্রতি যৌন সহিংসতা ও নির্যাতন চালায়, তাদের মুখোশ উন্মোচন করাই এই থিমের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সমাজে নারীর নিরাপদ চলাচল ও সম্মানজনক জীবন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তাদের বক্তব্য, “৩২টি দাঁতের মাঝে জিহ্বা যেমন নিরাপদ থাকে, তেমনি হাজারো পুরুষের মাঝেও একজন নারী নিরাপদে থাকার অধিকার রাখেন।”

শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেও এবারের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেবী দুর্গার শক্তি ও অসুরবিনাশের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যায়, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status