ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 October, 2026, 3:41 PM

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ করতে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরের পূজাম-পগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজাম-পগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে নির্ধারিত প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজাÑদুই বিষয়কে গুরুত্ব দিয়েই নগরে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে হাসান মো. শওকত আলী আরও বলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রয়েছে। পূজাম-পগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, শুধু সিএমপি নয়, নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় সভা হয়েছে। সব বাহিনী একযোগে কাজ করায় পূজা উদযাপন ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, নগরের পূজাম-পগুলোতে যেন নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করা যায়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা পরিকল্পনাও যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো সময়জুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status