ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 12:28 PM

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা ইউনিটে মৃত অপর একজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক জানান, করোনা ইউনিটে মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, সিরাজগঞ্জের একজন ও বগুড়ার একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৬ জন। বর্তমানে হাসপাতালে ৪৫৪টি শয্যার বিপরীতে ৫০৪ জন রোগী ভর্তি রয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার বাইরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঢাকা, নীলফামারী, মেহেরপুর ও ঝিনাইদহের বেশ কয়েকজন রোগী বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে মৃত ১৯ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মারা গেছেন দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন সাতজন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও সাতজন নারী।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এক হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৭৪ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status