|
সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩
ভূবন ত্রিপুরা,সাজেক
|
![]() সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩ স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত পর্যটক দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসে। রবিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পর্যটক দলের সঙ্গে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়ার পর সিজকছড়া এলাকায় পৌঁছালে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটির নম্বর সিলেট-ক-২৩২৪। ![]() সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায়, আহত ১৩ এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা (কবাখালী, দীঘিনালা) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পরিচয়: ১. মোঃ আজাহার মিয়া (৬০) — গুরুতর আহত। ২. মোসাঃ শাহানারা আক্তার (৪৫) — গুরুতর আহত। ৩. মোঃ আরিফুর রহমান (৩৫)। ৪. মোঃ সোহরাব। ৫. নাসরিন (৩৫) — মাথায় আঘাতপ্রাপ্ত। ৬. মোঃ শাহজাহান (৪৫) — হাতে আঘাতপ্রাপ্ত। ৭. মোসাঃ আশা (১৩) — ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে। আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আহত মোট ১৩ জনের মধ্যে এ পর্যন্ত সাতজনের নাম-পরিচয় পাওয়া গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
