ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, যানজট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 1:42 PM

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, যানজট

বকেয়া বেতন–ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মহাসড়ক করেছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা।

এদিকে অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না শ্রমিকরা। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। এ কারণে তারা মহাসড়কে নেমেছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status