ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
খুলনায় এক দিনে ৫১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 July, 2021, 1:40 PM

খুলনায় এক দিনে ৫১ জনের মৃত্যু

খুলনায় এক দিনে ৫১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩০ জন।

এর আগে গত ৭ জুলাই খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা বিভাগে মৃত ৫১ জনের মধ্যে রয়েছে-খুলনা জেলায় ২১ জন, কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৬ জন,  ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইলে ৩ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩২। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮০৬ জন। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩০ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৮০ জন। গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় এবং এখন পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status