ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
অপহরণের ২৪ ঘন্টায় মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেপ্তার
মোঃ মুসা
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:42 AM
সর্বশেষ আপডেট: Thursday, 8 July, 2021, 12:13 PM

অপহরণের ২৪ ঘন্টায় মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেপ্তার

অপহরণের ২৪ ঘন্টায় মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেপ্তার

স্কুল ছাত্রী অপহরন মামলার আসামী গ্রেপ্তারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দায়ের করলো উল্লাপাড়ার সলংগা থানা পুলিশ। একই সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুল ছাত্রীটিকেও। মঙ্গলবার বিকেলে অভিযোগপত্রটি সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।


সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গত ৫ জুন দুপুরে উল্লাপাড়া উপজেলার অলিদহ গ্রামের আবু তালেবের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাবিনা খাতুনকে (১৩) পার্শ্ববর্তী রৌহাদহ গ্রামের আব্দুল মমিনের ছেলে টাইলস মিস্ত্রি সুমন আলী (২০) সামাজিক পরিচয়ের সূত্র ধরে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরন করে।


এই ঘটনার পর আবু তালেব এদিনই বিকেলে সলংগা থানায় বাদি হয়ে সুমন আলীর বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। এরপর সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় রাতেই ওসি আব্দুল কাদের জিলানীকে প্রধান করে একটি উদ্ধার টিম গঠন করা হয়। পরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমানের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ৫ জুন সোমবার রাতেই সলংগা থানার কালিকাপুর এলাকা থেকে অপহরনকারী সুমন আলীকে গ্রেপ্তার করে।


এসময় উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী সাবিনাকে। উদ্ধার টিমে অপর কর্মকর্তাদের মধ্যে ছিলেন, পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া হোসেন, উপ পরিদর্শক আলমগীর হোসেন, শেখ সজিব ও আব্দুল লতিফ মন্ডল।


আব্দুল কাদের জিলানী আরো জানান, মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আলমগীর হোসেনের মাধ্যমে অপহরনকারী সুমন আলীর বিরুদ্ধে ৬ জুন মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। একই সঙ্গে অপহৃতা সাবিনাকে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ানোর পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status