|
বিশ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশে
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিশ্বের সবচেয়ে ছোট গরু বাংলাদেশে গিনেস বুকে স্থান পেতে গরুটির মালিক এরইমধ্যে আবেদন করেছেন। গিনেস বুকের সবশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। চারবছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন চল্লিশ কেজি। বাংলাদেশের সাভার আশুলিয়ার চারিগ্রাম গ্রামে পাওয়া গেছে এরচেয়েও কম ওজন এবং উচ্চতার গরু। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির বয়স এখন দুই বছর। শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই গরুটির মালিক। গরুটির নাম দেয়া হয়েছে রানী। শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ২ জুলাই আমরা গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তারা আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছেন। তাদের কিছু নিজস্ব প্রক্রিয়া আছে তা যাচাই-বাছাই করে আগামী ৯০ দিনের মধ্যে তারা পরবর্তী কার্যক্রম শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। রানীর ওজন এখন ২৬ কেজি আর উচ্চতা বিশ ইঞ্চি। দাঁতও আছে। কোরবানি দেয়ার উপযুক্ত হলেও রানীকে দেখে তা বোঝার উপায় নেই। পশু চিকিৎসকরা বলছেন, ছোট্ট গরুটি পুরোপুরি সুস্থ। তবে উচ্চতা এবং ওজন আর বাড়ার সম্ভাবনা নেই। ভেটেরিনারি চিকিৎসক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, আমি অনেকদিন থেকেই গরুটিকে নিবিড় পর্যবেক্ষণ করেছি। একজন পশু চিকিৎসক হিসেবে আমার যে পর্যবেক্ষণ তাতে এই গরু আর বাড়বে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
