|
বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু,ব্যাগে পাওয়া গেলো ৭০ হাজার টাকা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু,ব্যাগে পাওয়া গেলো ৭০ হাজার টাকা মঙ্গলবার (১২ মে) সকালের দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন পেশায় একজন ভিক্ষুক ছিলেন। সোমবার রাতে তিনি নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সবসময় নিজের কাছেই রাখতেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান,নিহতের পরিচয় পাওয়া গেছে, স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও উদ্ধারকৃত টাকা পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নিখোঁজ সন্তানের সন্ধানে বাবার আকুতি, ‘হাড্ডি-গুড্ডি হইলেও খুঁইজ্যা দ্যান’
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ
