ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
শৈলকূপায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
প্রকাশ: Monday, 5 July, 2021, 4:06 PM

শৈলকূপায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

শৈলকূপায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ভ্যানের উপর পড়ায় আকিজ (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। । রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর লেবুতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আকিজের বাড়ি শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শৈলকুপা থেকে দ্রুতগামী একটি ট্রাক হাটফাজিলপুর বাজারের দিকে যাচ্ছিল। পথমধ্যে গোবিন্দপুর লেবুতলা মসজিদের পাশে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালকসহ ভ্যানটি ট্রাকের নিচেয় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর ট্রাকের নীচ থেকে ভ্যান চালক আকিজের মরদেহটি উদ্ধার করে।

শৈলকূপা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আক্কাস আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। পরে ট্রাকের নীচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status