ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
শিবপুরে আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ১৫ লক্ষ টাকার ৫ টি গরু চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 6:59 PM

শিবপুরে আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ১৫ লক্ষ টাকার ৫ টি গরু চুরি

শিবপুরে আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ১৫ লক্ষ টাকার ৫ টি গরু চুরি

নরসিংদীর শিবপুর থানার লাখপুর গ্রামে কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে গরুর খামারী ও নরসিংদী জজকোর্টের আইনজীবী  এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান সাহেবের গ্রামের বাড়ি লাখপুর থেকে গত বুধবার ভোর রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে রাখাল গভীর ভাবে ঘুমিয়ে পড়লে ঘরের ১১ টি তালা ভেঙ্গে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ টি গরু অজ্ঞাত নামা চুর বা চুরেরা নিয়ে যায়।

 রাখাল গুম থেকে জেগে চুরির ঘটনা দেখে মালিক আইনজীবী আরমান সাহেব কে খবর দেন। এঘটনার সংবাদ পেয়ে এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান চুরের কোন সন্ধান না পেয়ে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবপুর থানার পুলিশ কোন চুরকে আটক বা কোন গরু উদ্ধার করতে পারে নি। পুলিশ এ ঘটনার পর কোন সন্ধান করতে না পারায় আইনজীবী আরমান সাহেব অত্যন্ত দুঃখু প্রকাশ করেছেন।

 আইনজীবী আর ও জানান কুরবানী ঈদ উপলক্ষে বিক্রি করার জন্য গ্রামের বাড়িতে ৫ টি গরু লালন পালন করতে ছিলেন। অনাকাঙ্ক্ষিত ভাবে চুরেরা ৫ টি গরু নিয়া যায়। তিনি আর ও জানান,এ ঘটনার ২ মাস আগে শিমুলিয়া গ্রামের সিরাজ মিয়ার ২ টি গরু চুরি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status