ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ধর্ষণ-বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষকসহ গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:39 PM

ধর্ষণ-বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষকসহ গ্রেপ্তার ৩

ধর্ষণ-বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষকসহ গ্রেপ্তার ৩

ঢাকার অদূরে সাভারে এক নারী ধর্ষণ ও শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে সাভারের সিআরপি ও ছায়াবিথী এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে সাভারের সিআরপি রোড এলাকার একটি বাসায় এনে ধর্ষণ করেন সোহেল নামের এক যুবক। এ সময় তাকে ধর্ষণে সহয়তা বরেন ইকবাল নামের অপর এক যুবক। পরে ওই নারী তাদের দুজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষণের সহয়তাকারী ইকবালকে আটক করলেও প্রধান আসামি পলিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ঘটনায় সহায়তাকারীকে আটক করা হয়েছে। প্রধান আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সাভারের ছায়াবিথী এলাকায় তাফিজুল কুরআন মাদ্রাসায় দশ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির অধ্যক্ষ ফরিদ আহমেদ ও শিক্ষক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর পরিবার এ দুজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status