ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গৃহবধূকে পিটিয়ে মারলেন প্রতিবেশী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:37 PM

গৃহবধূকে পিটিয়ে মারলেন প্রতিবেশী!

গৃহবধূকে পিটিয়ে মারলেন প্রতিবেশী!

মানিকগঞ্জের হরিরামপুরে নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারই প্রতিবেশী রফিকুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদি নগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমা ওই গ্রামের ইসলাম হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খেতে পানি ওঠায় নাজমা বেগম নৌকা নিয়ে মরিচ তুলতে যাচ্ছিলেন। তার জমির পাশেই রফিকুলের ধান খেত। নৌকা নিয়ে ধান খেতের পাশ দিয়ে যাওয়ার সময় নাজমার সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলামের ছেলে রফিকুলের কথা কাটাকাটি হয়। এ সময় রফিকুল বাঁশ দিয়ে পিটিয়ে নাজমাকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় রফিকুলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status