ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সাদা রঙের প্রাইভেটকার ঘিরে রহস্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 1:02 PM

সাদা রঙের প্রাইভেটকার ঘিরে রহস্য

সাদা রঙের প্রাইভেটকার ঘিরে রহস্য

সাতক্ষীরার তালায় সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে রহস্য দেখা দিয়েছে। অবশেষে শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি বাজার এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সুমন কুমার কর্মকার বলেন, কিছুদিন আগে রাতের আঁধারে কে বা কারা প্রাইভেটকারটি রেখে যায়। এরপর থেকে এটি এখানেই পড়ে ছিল। কিন্তু গাড়িটি কেউ নিতে আসেনি। গাড়ির মালিক কে বা এখানে কীভাবে এলো তাও আমরা জানি না। এ বিষয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

তালা থানার এসআই পিযুষ কান্তি ঘোষ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে গাড়ির ভেতরে কাগজপত্র বা সন্দেহজনক তেমন কিছুই পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status