ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে যুবককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 1:04 PM

মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে যুবককে পিটিয়ে হত্যা

মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে যুবককে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাল্কহেড থেকে চাঁদা তোলার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলবের সিধারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মামুন ব্যাপারী। তিনি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, চাঁদা চাইতে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে মামুনকে গণপিটুনি দেন শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গজারিয়া থানার ওসি রহিছ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে, সেটি চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পড়েছে। তাই গজারিয়া থানায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। মতলব উত্তর থানায় মামলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status