|
রায়পুরায় অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() রায়পুরায় অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ একই রাতে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়| এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়| এছাড়াও একই দিন বিকালে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়ায় অপর অভিযানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়| জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে| নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশে রায়পুরা থানার এসআই মোহাম্মদ শফিউল্লাহ, এসআই তাজুল ইসলাম এবং এসআই দিবস কুমার মৃধা এসকল অভিযান পরিচালনা করেন| উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে পুলিশ জানায়| এব্যাপারে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে|
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
