ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে অভিনেতার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 4:57 PM

যে কারণে অভিনেতার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

যে কারণে অভিনেতার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের জামাই অভিনেতা ডিনো মোরিয়া এবং ডিস্ক জকি আকিল আব্দুল খালিক বাচ্চু আলির কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা যায়, ২০১৭ সালে গুজরাতের সন্দেসরা ভাতৃদ্বয় ব্যাঙ্ক লোনের মাধ্যমে ১৪ হাজার ৫০০ কোটি টাকার যে আর্থিক তছরুপ করেছিল, ডিনোদের বাজেয়াপ্ত সম্পত্তির সঙ্গে তার যোগ রয়েছে। সন্দেসরা ভাতৃদ্বয়, ডিনো, ইরফান সিদ্দিকি এবং ডিজে আকিলের মধ্যে আর্থিক লেনদেনের হদিস পায় ইডি।

তদন্তে নেমে জানা গেছে, ডিনো, ইরফান এবং আকিল যথাক্রমে ১.৪ কোটি, ৩.৫১ কোটি এবং ১২.৫৪ কোটি টাকা পেয়েছেন। তাদের এই লেনদেন অপরাধমূলক। ডিনোর থেকে ১.৪ কোটি, আকিলের থেকে ১.৯৮ কোটি এবং ইরফান সিদ্দিকির থেকে ২.৪১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী এই সংস্থা।

এদিকে ২০১৭ সালে সেই ব্যাঙ্ক জালিয়াতির পরেই দেশে ছেড়েছিলেন স্টারলিং বায়োটেক গ্রুপের নীতিন সন্দেসরা এবং চেতন সন্দেসরা। কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন নীতিনের স্ত্রী দীপ্তি সন্দেসরাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ইডি তদন্ত চালিয়েও খোঁজ পায়নি তাদের। তবে শেষ বার শোনা গিয়েছিল, নাইজিরিয়াতে গা ঢাকা দিয়েছেন তিন অভিযুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status