ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোবাইলে বিয়ে, স্বামীর ওপর রাগ করে নববধূর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 5:00 PM

মোবাইলে বিয়ে, স্বামীর ওপর রাগ করে নববধূর আত্মহত্যা

মোবাইলে বিয়ে, স্বামীর ওপর রাগ করে নববধূর আত্মহত্যা

মোবাইল ফোনের ভিডিও কলে বিয়ের তিনমাস পর সিঙ্গাপুর প্রবাসী স্বামী দেশে ফেরার আগেই আত্মহত্যা করেছেন স্ত্রী পলি খাতুন (১৮)। শনিবার (৩ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। শুক্রবার (২ জুলাই) গভীর রাতে ডুমুর ইছা গ্রামে বাবার বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

শনিবার (৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, তিন মাস আগে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মো. মোজ্জাম্মেল সেখের মেয়ে পলি খাতুনের বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময় ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status