ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুম্বনের ভিডিও দিয়ে কী বলতে চাইলেন ত্রিধা চৌধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:42 AM

চুম্বনের ভিডিও দিয়ে কী বলতে চাইলেন ত্রিধা চৌধুরী

চুম্বনের ভিডিও দিয়ে কী বলতে চাইলেন ত্রিধা চৌধুরী

টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈনর পাশে দাঁড়ানোর পর থেকে একের পর এক আলোচনায় অভিনেত্রী ত্রিধা চৌধরী। এবার চুম্বনের ভিডিও প্রকাশ করে নতুন আলোচনায় এলেন তিনি।

অভিনেত্রী ত্রিধা চৌধুরী চুম্বন, প্রেম, ঘনিষ্ঠতার কথা গোপন রাখতে চান। ইনস্টাগ্রাম স্টোরিতে মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে ত্রিধা লিখলেন, ‘গোপন করো। না হলে মানুষ সমস্ত কিছু নষ্ট করে দিতে ভালোবাসে।’

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় হাঁটে হাঁটতে এক যুগল একে অপরকে চুম্বন করতে উদ্যত হয়েছেন। কিন্তু মাঝখান থেকে তৃতীয় ব্যক্তি এসে তাদের দুজনকে সরিয়ে দিচ্ছেন। ঠিক সেই কথাই বলতে চাইলেন ত্রিধা। প্রেম ও ঘনিষ্ঠতার সম্পর্ক মানুষ জেনে গেলে আনন্দের মুহূর্তটাই নষ্ট করে দেয়।

সম্প্রতি নুসরাত জাহানের সাবেক স্বামী, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্বের কথা প্রকাশ্যে এসেছে। এর আগে ত্রিধার ছবিতে মুগ্ধতা প্রকাশ করেছেন নিখিল। এছাড়া নিখিল ও নুসরাতের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছিলেন ত্রিধা। সেই পোস্টের ফলে জল্পনা যেন আরও বেড়ে যায়। সম্প্রতি একই রকম পোস্ট দিয়েছিলেন নিখিল-ত্রিধা। জড়িয়ে ধরার কথাও লিখেছিলেন। কিন্তু ত্রিধা সেই ছবি ও লেখা সরিয়ে ফেলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status