ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুয়াডাঙ্গায় করোনায় আরও ১০ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:40 AM

চুয়াডাঙ্গায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। করোনায় এক নারীসহ তিনজন এবং উপসর্গ নিয়ে এক নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২১টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৪ শতাংশ। বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মারা গেছেন ১০৫ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৯ জনে দাঁড়াল। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে সক্রিয় রোগী ১ হাজার ৪৩ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় মঙ্গলবার নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৩ জন, দামুড়হুদায় ১০ জন, আলমডাঙ্গায় সাতজন এবং জীবননগর উপজেলায় ২৩ জন।

করোনার সংক্রমণ বাড়ায় লকডাউন চলছে চুয়াডাঙ্গা জেলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status