ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
লকডাউনে বিয়ে করতে না পেরে আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 May, 2021, 1:38 PM

লকডাউনে বিয়ে করতে না পেরে আত্মহত্যা

লকডাউনে বিয়ে করতে না পেরে আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভাব-অনটনের কারণে বিয়ে করতে না পারায় পরিবারের সদস্যদের ওপর রাগ করে এক যুবক আত্মহত্যা করেছেন। সকালে তার মরদেহ ঝুলন্ত দেখে থানায় সংবাদ দেন এলাকাবাসী।

বুধবার (২৬ মে) সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে এ সংবাদ পেয়ে একই দিন দুপুর ১টায় সেনবাগ থানার এসআই গৌর সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সাখাওয়াত উল্লাহ প্রকাশ সোহাগ (২৪) সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।

নিহতের মেজো ভাই আবু বক্কর ছিদ্দিক জানান, তাদের সংসারে ৫ ভাই ও ৪ বোনসহ ৯ জন সদস্য। বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব-অনটন দেখা দেয়। এরই মধ্যে বিগত এক বছরেরও অধিক সময় ধরে দেশব্যাপী লকডাউনের কারণে তাদের আয়-রোজগার কমে যায়।

তিনি আরও জানান, এরই মধ্যে ছোটভাই নিহত সোহাগ তাকে বিয়ে করাতে পরিবারের সদস্যদের চাপ দিতে থাকে। কিন্তু সে আয় -রোজগার না করায় তাকে বিয়ে করাতে পরিবারের সদস্যরা দ্বিমত পোষণ করেন। এ কারণে সে অভিমান করে বুধবার (২৬ মে) রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status