ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সুযোগের অপেক্ষায় দেহ ব্যবসায়ীরা, সাবধান করলেন কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 1:42 PM

সুযোগের অপেক্ষায় দেহ ব্যবসায়ীরা, সাবধান করলেন কারিনা

সুযোগের অপেক্ষায় দেহ ব্যবসায়ীরা, সাবধান করলেন কারিনা

করোনার করুণ থাবায় অনেকের জীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, আবার কেউ বাবা-মা দুজনকে হারিয়ে অনাথ হয়ে পড়েছেন। নির্মম কঠিন এই সময়ে অনেক শিশুকেই দেহ ব্যবসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, শিশুশ্রমিক হতেও বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধেই সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান।

ইনস্টাগ্রামে ‘ব্রুট ইন্ডিয়া’র একটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন কারিনা। সেখানে জানানো হয়েছে, কীভাবে এই কোভিড পরিস্থিতিতে শিশুরা অসহায় এবং অনাথ হয়ে পড়েছে। দত্তক প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টও দেওয়া হচ্ছে। কিন্তু এমন সময়েও অনেক ধরনের প্রতারণা হচ্ছে। শিশুদের দেহ ব্যবসার দিকেও ঠেলে দেওয়া হচ্ছে। মাত্র ১ কেজি আটা কিংবা চাল পাওয়ার জন্য যৌননিগ্রহের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। তাই কোনও শিশুকে দত্তক নিয়ে কিংবা তার পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলে নিয়ম মেনে সঠিক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে আক্ষেপ করে এই অভিনেত্রী লিখেছেন, 'খুবই খারাপ লাগছে এটা দেখে যে, আমাদের দেশের শিশুদের বেঁচে থাকার প্রাথমিক প্রয়োজন মেটাতে এতটা নিষ্ঠুরতার সম্মুখীন হতে হচ্ছে। দয়া করে শিশুদের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। তার বদলে চাইল্ড লাইন নম্বর ১০৯৮-এ ফোন করুন যে কোনও তথ্য এবং প্রশ্নের উত্তর জানতে পারবেন।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status