বয়সে বড় মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্জুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 1:47 PM
বয়সে বড় মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্জুন
মালাইকা আরোর আর অর্জুন কাপুরের সম্পর্ক সবাই জানে। প্রথমদিকে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, ২০১৯ সালে প্রথম একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দেন এই জুটি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা হোক বা ডিনার ডেট, অথবা বন্ধুর বাড়িতে পার্টি, হাত ধরাধরি করে হাজির হন দু’জনেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের থেকে বয়সে বড়, এক সন্তানের মা মালাইকাকে ডেট করা নিয়ে কথা বলেন ‘ইশকজাদে’ অভিনেতা। জানান, আমি মনে করি তোমার সঙ্গীকে তোমার সবসময় সম্মান করা উচিত। তার নিজস্ব অতীত থাকতেই পারে। সেটা নিয়ে বেশি কথা বলা ঠিক নয়।
অর্জুন আরো বলেন, আমি একটা সীমারেখা মেনে চলি। সেটাই করি বা সেই বিষয়েই কথা বলি যাতে ও স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এমন কিছু করতে চাই না, যা আমার ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলবে! আজ আমি যে কথা বলছি সম্পর্ক নিয়ে, তার কারণ আমাদের সম্পর্ক বর্তমানে সেই স্থিতিতে আছে। আমরা দু’জনেই চেষ্টা করেছি একে-অপরকে সেই সময়টা দিতে।
মালাইকা আর অর্জুনের সম্পর্ক নিয়ে অনেকের বিরূপ মন্তব্য শোনা গেলেও নেটিজেনদের একটা অংশের বেশ পছন্দ এই জুটিকে। তারা চান জলদি এবার বিয়েটা সেরে ফেলুক অর্জুন আর মালাইকা।