ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 1:44 PM

কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মুম্বাইয়ের এক বিউটিশিয়ান এমনই অভিযোগ এনেছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি মামলা করা হয়েছে। মহিলার দাবি তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান যুবক, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার হিসেবে নিয়েও যান।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে কুমারের সঙ্গে মহিলার আট বছর আগে পরিচয় হয়। গতবছর নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দু’জনে। একাধিকবার তার ফ্ল্যাটে এসে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন কুমার। পরে কুমারের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কুমার অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন।

কুমারের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রাকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করা হয়েছে। এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছিল, গ্রেফতার করা হয়েছিল তাকেও।

যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার বডিগার্ডের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং তিনি বারবার উল্লেখ করতেন যে কুমার তার পরিবারের মতো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status