ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়ানডের দল ঘোষণা, ফিরলেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 3:52 PM

ওয়ানডের দল ঘোষণা, ফিরলেন সাকিব

ওয়ানডের দল ঘোষণা, ফিরলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২০ মে) এই দল ঘোষণা করা হয়।

আইপিএল থেকে দেশে ফিরে লম্বা কোয়ারেন্টাইন পালন করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ফিরেছেন দলে। এ ছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।

১৫ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। গত কয়েক দিন ধরে আরেক বাঁহাতি টপঅর্ডার ইমরুল কায়েসের নাম বারবার শোনা গেলেও তাকে দলে রাখেনি বিসিবি। ২৩ মে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status