ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের বাজারে পিডিলাইটের নতুন ব্র্যান্ড এরালডাইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 11:27 AM

দেশের বাজারে পিডিলাইটের নতুন ব্র্যান্ড এরালডাইট

দেশের বাজারে পিডিলাইটের নতুন ব্র্যান্ড এরালডাইট

দেশের খুচরা বাজারে এরালডাইট রেঞ্জের ইপোক্সি অ্যাডহেসিভ নিয়ে এলো পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (পিএসসিবিপিএল)। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিডিলাইট) অধীন পিএসসিবিপিএল অ্যাডহেসিভ, সিল্যান্ট এবং কনস্ট্রাকশন কেমিক্যালের একটি শীর্ষস্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান।


পিডিলাইট সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হান্টসম্যান গ্রুপ থেকে ভারতীয় উপমহাদেশে (বাংলাদেশসহ) খুচরা ব্যবসায়ের স্বত্ব অর্জন করেছে। বর্তমানে বাজারে এরালডাইট ব্র্যান্ডের প্রচুর নকল পণ্য দেখা যাচ্ছে। তাই পিএসসিবিপিএল তাদের গ্রাহকদের জন্য সেরা এবং আসল এরালডাইট ব্র্যান্ডের পণ্যগুলো নিয়ে আসবে।


এরালডাইট ড্রেজিং পাম্প মেরামত, টেক্সটাইল রিড মেরামত, সিরামিক মেরামত এবং অন্যান্য ঘরোয়া কাজের জন্য একটি ব্র্যান্ড। এরালডাইট বিভিন্ন অ্যাপ্লিকেশন কাভার করে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, নির্মাণকাজ, গ্রাহকদের পণ্য উৎপাদন এবং বিবিধ কাজে ব্যবহৃত হয়।


পিডিলাইট ইন্ডাস্ট্রিজের এমডি ভারত পুরি বলেন, ‘এরালডাইট ইপোক্সি অ্যাডহেসিভের একটি আইকনিক ব্র্যান্ড, যা বিশ্ববাজারে অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের বাজারে আমাদের এই নতুন পরিবেশন এবং সিল্যান্টের শক্তিশালী পোর্টফোলিওকে আরো জোরদার করতে সহায়তা করবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status