ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 9:02 PM

পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

সারাদেশের পাঁচ জেলায় পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) গাইবান্ধা, রাজশাহী, দিনাজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে এসব ঘটনা ঘটে।

গাইবান্ধা

দুপুরে যমুনা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে ঋতু, প্রীতি ও অনামিকা নামে তিনজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী

পদ্মা নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে নাইম হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর

কাকড়া নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে আফসানা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী

বিকেলে দৌলতদিয়ায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিতাই কুমার তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ

বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ফাহিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status