ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিশুর সারা শরীরে আঘাতের চিহ্ন, দম্পতি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 8:51 PM

শিশুর সারা শরীরে আঘাতের চিহ্ন, দম্পতি আটক

শিশুর সারা শরীরে আঘাতের চিহ্ন, দম্পতি আটক

গাজীপুরের টঙ্গীতে ফারজানা আক্তার মিম নামের ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দেলোয়ার হোসেন এবং জেসমিন আক্রান্ত নামে এক দম্পতিকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরের টঙ্গী মিলগেট এলাকায় আবু শাকেরের বাড়িতে ভাড়ায় থাকেন ওই দম্পতি। দেলোয়ার মিলগেট এলাকায় পরিবহন (ট্রাক) ভাড়া দেওয়ার ব্যবসা করে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিম গৃহকর্মী হিসেবে ওই দম্পতির কাছে ছিল। প্রাথমিকভাবে মিমের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে দেলোয়ার দম্পতিকে আটক করা হয়েছে।

ফারজানার বাবা আনিসুর রহমান নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাজরা গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় তিনি মেয়েকে নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

সেখানে পুলিশ হেফাজতে থাকা নির্যাতনের শিকার শিশু ও তার বাবা দৈনিক আমাদের সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সরেজমিনে দেখা গেছে, মিমের কপালে সাতটি সেলাইয়ের চিহ্ন রয়েছে। ডান হাতে কব্জির উপরে ভাঙার পর একটু বেঁকে গেছে। ঘাড়ের কাছে মারের চোটে কোলো জখম। একইভাবে কোমরে ও কালো জখম। শরীরের বিভিন্ন স্থানে ছোপ ছোপ কালো জখম।

ফারজানার বাবা জানান, দেলোয়ার দম্পতি মিমকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছিলেন। কাঠ দিয়ে বেধড়ক পিটিয়েছে। কিছুদিন আগে কাঠের আঘাতে কপালে গভীরভাবে জখম হয়। পরে ৭ সেলাই দেওয়া হয়। তা ছাড়া শিশু বাচ্চার গোপনাঙ্গসহ শরীরে অমানবিক নির্যাতনের চিহ্ন আছে।

তিনি জানান, তিনি সিএনজি চালান। করোনার কারণে দুই মেয়ে নিয়ে সংসারে অভাবের কারণে গত ১ বছর ৩ মাস পূর্বে তাদের এক আত্মীয়ের মাধ্যমে মেয়ে মিমকে আনিসুর দম্পতির কাছে দেন। তাদের বলা হয়েছিল মিমকে তাদের মেয়ের মতো রাখবে। দেলোয়ারের মেয়ের খেলার সঙ্গী হিসেবে থাকবেও। বিনিময়ে তিনি কোনো টাকা পয়সাও নেননি।

শিশুর বাবা জানান, মিমকে স্কুলেও ভর্তি করানোর কথা বলা হয়। কিন্তু এ সময়ের মধ্যে মেয়েটিকে শারীরিক নির্যাতনের সঙ্গে খাবারেও কষ্ট দিয়েছে।

তিনি আরও জানান, ঈদের পরদিন তার শালি (স্ত্রীর বোন) ঝর্ণার কাছে মিমকে দিয়ে আসে দেলোয়ার। তখন মিমের শরীরের এইসব চিহ্ন দেখে নির্যাতনের বিষয় জানতে পারেন। একে একে মিম সব কিছু বলে। মেয়ের খোঁজ খবর নিতে দেলোয়ারকে মোবাইলে কল দিলেও তিনি কখনো কোন উত্তর দিতেন না।

জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিশুটির কপাল ঘাড় ও কোমড়ে অমানবিক নির্যাতনের জখম রয়েছে। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status