ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় চলাচলের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 7:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 May, 2021, 8:04 PM

বাগমারায় চলাচলের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ

বাগমারায় চলাচলের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে এক প্রভাবশালী রাস্তা বন্ধ করে বাড়িঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভ্যন্তরীন চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকার লোকজনের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে।


প্রতিকার চেয়ে এলাকার লোকজনের পক্ষে উপজেলা নির্বাহী দপ্তরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এলাকাবাসীর পক্ষে বইকুরী গ্রামের আজাহার আলীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, যুগ যুগ ধরে বইকুরী (মন্ডলপাড়া) গ্রামের লোকজন অভ্যন্তরীন রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। ওই পথ দিয়ে মালামাল নিয়েও চলাচল করেন পাড়ার লোকজন।


এতে গত ১৩ মে প্রভাবশালী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে লাভলী তার লোকজন নিয়ে রাতারাতি চলাচলের পথ বন্ধ করে সেখানে ইটের ঘর নির্মাণ শুরু করেন। এসময় পাড়ার লোকজন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বাধা প্রদান করলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।


তবে কোনো সমাধান না করে লাভলী শ্রমিক নিয়োগ করে দ্রুত ঘর নির্মাণ কাজ চালায়। লোকজনেরা বাধা প্রদান করলে তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।


মঙ্গলবার উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে সশরীরে ভ্যানভর্তি লোকজন লাভলীর বিরুদ্ধে অর্ধশত লোক স্বাক্ষরিত একটি আবেদন ব্যবস্থা গ্রহণে জন্য প্রশাসনে সামীপ্যে দাখিল করেন। অভিযোগকারী আজাহার আলী, মুকুল হোসেন, মুনসুর রহমানসহ অনেকে জানান, পাড়ার লোক জনের চলাচলের রাস্তা দীর্ঘ দিনের।


গত বৃহস্পতিবার দিন কতিপয় দুস্কৃতিকারীদের নিয়ে চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ শুরু করে। এতে স্থানীয়রা এক জোট হয়ে বাড়ি নির্মাণ বন্ধ করে দিলেও ঘরটি অপসরণ করা হয়নি। পাড়ার লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে। বাইক বা ভ্যান নিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে হেটে কোনো রকম পাড়ার লোকজনকে চলাচল করতেও কষ্ট হচ্ছে। বিকল্প পথ না থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।


এছাড়া রোববার ওই প্রভাবশালীরা একই রাস্তার উপরে একটি পানির পাম্প বসানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দিয়ে বন্ধ করে। বার বার প্রতিপক্ষ রাস্তার জায়গাটি সংকীর্ণ করার কৌশল করছে। রাস্তা বন্ধ হবার কারণে স্থানীয় লোকজন ও ভ্যান চালকরা অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা আশঙ্কা দেখা দিয়েছে। পাড়ার লোকজন ঘর নির্মাণ বন্ধ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা ও শান্তি স্থাপনে প্রশাসনের হস্তক্ষে কামনা করেছেন।


এই বিষয়ে অভিযুক্ত লাভলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status