ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ধেয়ে আসছে আমফানের চেয়েও ভ'য়ংকর ঘূ'র্ণিঝড় যশ, আছড়ে পড়বে সুন্দরবনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:09 PM

ধেয়ে আসছে আমফানের চেয়েও ভ'য়ংকর ঘূ'র্ণিঝড় যশ, আছড়ে পড়বে সুন্দরবনে

ধেয়ে আসছে আমফানের চেয়েও ভ'য়ংকর ঘূ'র্ণিঝড় যশ, আছড়ে পড়বে সুন্দরবনে

আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড় সুন্দরবনে আছড়ে পড়তে পারে। তারপর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশে যেতে পারে এটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কয়েকদিনের গরমে মানুষজনের অবস্থা নাজেহাল। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। এসবের মাঝেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারা বলছে, আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে।

তবে শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আর মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আর পরে রোববার (২৩ মে) আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। যার নাম যশ। এর জেরে চলতি মাসের শেষে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর তীব্রতা আমফানের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status