ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঘূর্ণিঝড় ‘তওকত’ এর আঘাতে লণ্ডভণ্ড উপকূল, নিহত ১৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:06 PM

ঘূর্ণিঝড় ‘তওকত’ এর আঘাতে লণ্ডভণ্ড উপকূল, নিহত ১৪

ঘূর্ণিঝড় ‘তওকত’ এর আঘাতে লণ্ডভণ্ড উপকূল, নিহত ১৪

আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তওকত’ ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। সোমবার (১৭ মে) দিনগত মধ্যরাতে ঘণ্টায় প্রায় ১৬০ বেগে গুজরাট উপকূলে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কবলে নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন। এছাড়া আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।

এনডিটিভির খবরে বলা হয়, তওকতের আঘাতে ভেঙে পড়ে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবাড়ি, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়। একটানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে পরিস্থিতি ক্রমশ অবনতি হয়। এর আগে, মুম্বাইতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার বেগে আঘাত হানে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পোরবন্দর ও মহুভার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় ঘণ্টায় এটি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ বজায় থাকবে। এসব এলাকা থেকে দেড় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে মুম্বাইয়ের অদূরে দুটি বার্জ নৌকা থেকে ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধারের জন্য ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে পাঠানো হয়েছে। ঘুর্ণিঝড়ের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বান্দ্রা-ওয়ারলি সমুদ্র বন্দরও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status