ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চাচাতো বোনকে খুন করল কিশোর
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 May, 2021, 1:27 PM

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চাচাতো বোনকে খুন করল কিশোর

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চাচাতো বোনকে খুন করল কিশোর

ফেনী সদর উপজেলার কালিদহে চাচাতো বোনকে হত্যা করেছে এক কিশোর। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম তানিসা ইসলাম (১৫)। আর অভিযুক্ত কিশোরের নাম আক্তার হোসেন নিশান (১৬)।

পরিবার ও পুলিশের ধারণা, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ মেয়েটিকে হত্যা করা হতে পারে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন ফেনী ম‌ডেল থানার ওসি নিজাম উদ্দীন।  

জানা গেছে, তানিসা সদর উপজেলার ডাক্তারপাড়া মহিউসসুন্নাহ মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার চাচাতো ভাই নিশানও স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে।

নিহতের পরিবারের ধারণা, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তানিসাকে একা ঘরে পেয়ে নিশান ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাকে গলাটিপে হত্যা করে বাড়ির ছাদের সিঁড়ির রুমে নিয়ে মৃতদেহ ঝুলিয়ে রেখে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে।

ঘটনার সময় তানিসার মা পাশের ঘরে ছিলেন। তানিশার বড় ভাই মসজিদে ইতেকাফে ছিলেন। আর দাদি তারাবির নামাজ পড়ছিলেন। পরে ঘরে গিয়ে তানিসাকে না পেয়ে খুঁজতে থাকেন তার মা। এরপর ছাদে গিয়ে তানিসার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে লাশের পাশে নিশানের জুতা পেয়ে তাৎক্ষণিক তাকে বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার খোন্দকার নুর নবী সাংবাদিকদের জানিয়েছেন, তানিসা খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ফেনী ম‌ডেল থানার ওসি নিজাম উদ্দীন যুগান্তরকে জানান, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটিকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status