ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না: সৌরভ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 7:29 PM

ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না: সৌরভ

ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না: সৌরভ

ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি।

করোনা ঝড়ে বিপর্যস্ত ভারত। এরমধ্যেও গেল এপ্রিলে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। মহামারির মধ্যে আইপিএল চলায় চারদিকে শুরু হয় তীব্র সমালোচনা। আদালতে মামলাও ঠুকে দেন এক আইনজীবী। একের পর এক ফ্যাঞ্চাইজির ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হওয়ায় অবশেষে মঙ্গলবার (৪ মে) অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই। আইপিএল বন্ধের পর প্রশ্ন উঠেছে ভারতে এর আয়োজন নিয়ে।

করোনার কারণে সবশেষ আসরটা সফলভাবে দুবাইয়ে আয়োজন করেছিল বোর্ড। এবারো সে পথে না হেঁটে ভারতে আয়োজন করার মাসুল গুণতে হচ্ছে তাদের। তবে ভারতে আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না বলে গণমাধ্যমে আবারো জোর গলায় জানালেন বিসিসিআই প্রধান সৌরভ।

সৌরভ গাঙ্গুলী বলেন, আমারা যখন ভারতে টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আক্রান্তের সংখ্যা এখনকার কাছাকাছিও ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আমরা সফলভাবে করতে পেরেছিলাম।

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে সৌরভ আরও জানান, ভারতে যখন আয়োজনের কথা ঠিক হয়েছিল, তখন দেশের করোনা পরিস্থিতে এত খারাপ ছিল না। গেল তিন সপ্তাহে এই হার হঠাৎই আকাশ ছুঁয়েছে। এছাড়াও আসর চলাকালীন একসঙ্গে অনেক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় বায়োবাবলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সৌরভ জানিয়েছেন, বায়োবাবোলে কোনো ফাঁক ছিল তা মানতে নারাজ তিনি। বরং এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে নিয়মিত খেলতে যাওয়ার কারণেই ক্রিকেটারদের মধ্যে করোনার সংক্রমণ হয়েছে বলে মনে করেন বিসিসিআই প্রধান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status