ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টিকাকরণ শুরু হতেই হুহু করে বাড়ছে কন্ডোম বিক্রি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 2:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 6 May, 2021, 2:25 PM

টিকাকরণ শুরু হতেই হুহু করে বাড়ছে কন্ডোম বিক্রি

টিকাকরণ শুরু হতেই হুহু করে বাড়ছে কন্ডোম বিক্রি

এক বিশ্ব কন্ডোম বিক্রেতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে তাদের কন্ডোম এবং প্রাপ্তবয়স্কদের খেলনার বিক্রি। তারা মনে করছে, বিশ্বজুড়ে জোরকদমে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই মানুষ একটু নিশ্চিন্ত হয়েছেন। বহু দেশে কোভিড-বিধি অনেকটাই হাল্কা করা হয়েছে। সেই কারণেই মানুষের যাতায়াত-মেলামেশা বেড়েছে। তাতেই কন্ডোম, লুব্রিক্যান্ট আর সেক্স টয়ের বিক্রি বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মূলত ইয়োরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে বেড়েছে এই বিক্রি। এই বৃদ্ধি শুরু হয়েছে গত বছরের শেষের দিক থেকেই। তুলনায় গত বছর এই সময়ে অনেক কম সংখ্যায় কন্ডোম বিক্রি হয়েছিল। বিশেষ করে ইতালি এবং ব্রিটেনে। লকডাউন, বাড়িতে থাকার নির্দেশ এবং কোভিত-বিধির কারণে অনেক কম সংখ্যায় মানুষ বাড়ির বাইরের কারও সঙ্গে যৌনমিলনে লিপ্ত হচ্ছিলেন। এবং ব্রিটেনের এক প্রত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ‘কোভীতি’র কারণে রীতিমতো সম্পর্কে জড়িয়ে থাকা মানুষদের যৌনজীবনেও ভাটা পড়েছিল। কিন্তু এ বছর সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। টিকাকরণের পরে অনেক জায়গাতেই কোভি়ড-বিধি একটু হল্কা করা হয়েছে। মানুষের মনের উদ্বেগও অনেকটাই কমেছে। তাই তাঁরা ব্যক্তিগত জীবনে মন দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status