ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 2:18 PM

মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ

মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ

বলিউড কিংবা উপার বাংলা চলচ্চিত্রের এক অলিখিত রাজা নায়ক মিঠুন। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। কেড়ে নিয়েছেন কোটি ভক্তের মন।নতুন খবর হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী না হয়েও বেশ আলোচনায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ফিল্মি ডায়ালগ দিলেও তাতে মন গলেনি পশ্চিমবঙ্গের ভোটারদের।

ভোটের ফলাফলে তারা বুঝিয়ে দিলেন, মিঠুনের ডায়লগ ফিল্মে চলে ভোটে নয়। প্রচারণার শুরু থেকেই নানা ফিল্মি ডায়ালগ দিয়ে ভোটের মাঠ গরম করেছিলেন মিঠুন চক্রবর্তী।তাকে বলতে শোনা যায়, ‘আমি জলঢোরাও নই, বেলেপোড়াও নই, আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’ কিন্তু মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ।

আরও পড়ুনঃসবার নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। মূল লড়াই বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে। এরই মধ্যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসের টানা তৃতীয়বার সরকার গঠনের আভাস পাওয়া গেছে।বিজেপি অনেক পিছিয়ে রয়েছে।

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক তারকা প্রার্থী লড়েছেন। সেলিব্রেটিদের তারকা ইমেজ কাজে লাগিয়ে ভোটের ফল বগলদাবা করার চেষ্টায় ছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তবে ভোট গণনায় পিছিয়ে পড়ছেন বিজেপির টিকেট পাওয়া পশ্চিমবঙ্গের তিন অভিনেত্রী।

নির্বাচনের আগে আগে তিনজনই যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের তিনজনকেই মনোয়ন দিয়েছিল বিজেপি। হাওড়ার শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার আর বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু ২৭৭ আসনের ভোটগণনা শেষ হলেও তিনজনই ভোটে পিছিয়ে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status