ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখোঁজের ১৬ বছর পর মরদেহের সন্ধান পেলো পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 12:21 PM

নিখোঁজের ১৬ বছর পর মরদেহের সন্ধান পেলো পরিবার

নিখোঁজের ১৬ বছর পর মরদেহের সন্ধান পেলো পরিবার

প্রায় ১৬ বছর আগে নিখোঁজ হওয়া সন্তানকে খুঁজে ফিরছিলেন তার মা। এতগুলো বছর ধরে খুঁজতে-খুঁজতে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থেকে নিখোঁজ হয়েছিলো ইমদাদুল হক ইমন (৩৫) নামে এই ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে তার পরিবার।

মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। ইমন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় ১৬ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর দীর্ঘদিন ধরে তার মা আয়েশা আক্তার ও ভাই জিয়াউল হক দেশজুড়ে ইমনকে খোঁজাখুজি করেছেন, কিন্তু সন্ধান পাননি। পরে মা আয়েশা আক্তার ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।

এদিকে, প্রায় এক সপ্তাহ আগে রাজধানীর কাফরুল থানা পুলিশ একটি রক্তাক্ত মরদেহ পায় এবং মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তারা ইমনকে শনাক্ত করেন। পরে আজমিরীগঞ্জ থানায় ছবি পাঠালে ইমনের পরিবারের সদস্যরাও থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।

দীর্ঘ ১৬ বছর খুঁজে ফেরা ছেলের রক্তাক্ত মরদেহের খবর পাওয়ার পর ইমনের মা ভেঙে পড়েছেন। তিনি কান্নাকাটি করে বার বার মূর্ছা যাচ্ছিলেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ইমন ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। কাফরুল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রেখেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status