ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 12:23 PM

আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

আবারো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। বরের নাম সৈয়দ রেজা আলী। তিনি পেশায় একজন ব্যাংকার।

মঙ্গলবার (১৩ এপ্রিল) পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন পুতুল। সৈয়দ রেজা আলী পুতুলের বহুদিনের বন্ধু। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানে একটি ব্যাংকে চাকরি করেন তিনি।

এর আগে গত ১৪ মার্চ নিজের বিবাহবিচ্ছেদের খবর এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

ফেসবুক স্ট্যাটাসে পুতুল জানিয়েছেন, ‘আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেওয়ার কথা ভাবেন রেজার বাবা-মা। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য আমরা কেউ একেবারেই প্রস্তুত ছিলাম না।’

পুতুলের বর সৈয়দ রেজা আলী একজন মিউজিক কম্পোজার, মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গেয়েছেন বলেও জানান পুতুল।

২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল। বিয়ের কিছু দিন পরই তাদের বিচ্ছেদ হয়। কিন্তু গত ১৪ মার্চ বিবাহবিচ্ছেদের খবর জানান এই সংগীতশিল্পী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status