ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, মেসি দেখিয়ে দিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 July, 2026, 3:24 PM

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, মেসি দেখিয়ে দিলেন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, মেসি দেখিয়ে দিলেন

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের দারুণ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসায় ভাসেন তিনি।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।

সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।

পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অসংখ্য সমর্থক পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান।

অনেকেই মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে উচ্ছ্বাস। আর সেই আনন্দে শামিল হয়ে পূর্ণিমার এই বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status