ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সালমানকে নিয়ে পুরনো প্রেমিকার নতুন সমালোচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 11:10 PM

সালমানকে নিয়ে পুরনো প্রেমিকার নতুন সমালোচনা

সালমানকে নিয়ে পুরনো প্রেমিকার নতুন সমালোচনা

নব্বই দশকে সালমান-সোমি আলির প্রেম-গুঞ্জন সবার জানা। ১৯৯১ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় ভাগ্যশ্রীর বিপরীতে সালমানকে দেখেই প্রেমে পড়েন এই পাকিস্তানি অভিনেত্রী। সালমানের প্রেমে হাবুডুবু খাওয়া সোমি সেই সময় বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ের জন্য ভারতেও চলে যান।

কিন্তু ফলাফল শূন্য। এসব নিয়ে জুমটিভির সঙ্গে সাম্প্রতিক এক ইন্টারভিউতে কথা বলেন সোমি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে সোমি বলেন, ‘সালমানের সঙ্গে অনেক কারণেই আমার সম্পর্ক আর এগিয়ে যায়নি। তা ভালোভাবে শেষ হওয়ার ক্ষেত্রে আমি কৃতিত্ব জানাই সালমানের মা-বাবাকে। আমার এটা বলতে দ্বিধা নেই সালমানের কাছ থেকে শিক্ষণীয় কিছুই পাইনি।’

তার বাবা-মা কখনো আমাকে কোনো ব্যাপারে আলাদা করেনি। তাদের কথা আমি সারাজীবন মনে রাখবো। তবে সালমানকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। শুধু ঘৃণা আসে।

নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে সোমি বলেন, ‘একটা সময় ক্যারিয়ারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। তাই অভিনয় থেকে অবসর নিলাম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status