ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২ মে-র পর উনি কন্ডোমের দোকান খুলবেন: সায়নী ঘোষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 11:08 PM

২ মে-র পর উনি কন্ডোমের দোকান খুলবেন: সায়নী ঘোষ

২ মে-র পর উনি কন্ডোমের দোকান খুলবেন: সায়নী ঘোষ

প্রতিপক্ষকে নিশানা করে BJP নেত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক। তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের নাম না করে তীব্র কটাক্ষ করলেন BJP প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অগ্নিমিত্রার দাবি, “২ মে’র পর উনি কন্ডোমের দোকান খুলবেন। নাকি সিনেমায় নামবেন তা উনিই জানেন”। পাল্টা জবাব দিতে ছাড়েননি সায়নীও। অগ্নিমিত্রার এই তীব্র কটাক্ষের জবাবে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী (Saayoni Ghosh) বলেন, আমি ভেবেছিলাম উনি আমার থেকে বড়। কিন্তু এমন রুচিহীন মানুষ জানতাম না। ওনার ভাষাই ওনার পরিচয় ও বংশপরিচয়”।

ঘটনার সূত্রপাত, রবিবার প্রচারে বের হওয়ার আগে সোশাল মিডিয়ায় স্থানীয় ইস্তেহার প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। ফেসবুকে ইস্তেহার উল্লেখ করেন বিধায়ক হলে তিনি আসানসোল দক্ষিণে “ল” কলেজ ও মেডিক্যাল কলেজ তৈরি করতে উদ্যোগ নেবেন। অগ্নিমিত্রার “ল” কলেজ ও মেডিক্যাল কলেজ নিয়ে এদিন সায়নীকে সংবাদমাধ্যম থেকে প্রশ্ন করা হয়। তিনি জবাবে বলেন, 'উনি (অগ্নিমিত্রা) আসানসোলের ভূমিকন্যা। এতদিন কেন ওই কাজ করেননি ?' সায়নীর এই কটাক্ষের জবাব দিতে গিয়ে মেজাজ হারান অগ্নিমিত্রা। তিনি বলেন, 'উনি(সায়নী) সিনেমা থেকে এসেছেন। রাজনীতির কিছু জানেন না। অগ্নিমিত্রা বলেন, 'আমি সাধারণ BJPর কার্যকর্তা। যেখানে BJPর এমএলএ ও এমপিরা রাজ্য সরকারের অসহযোগিতায় কোনও কাজ করতে পারছেন না। সেখানে সাধারণ BJP কর্মী হয়ে কি এই কাজ করা সম্ভব ? আসলে উনি রাজনীতির বিষয়ে কিছু জানেন না। উনি সিনেমা করতেন। সরাসরি নেমে গিয়েছেন টিকিট পেয়ে। দুবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল পাড়তেন।'

এখানেই শেষ নয় সায়নীকে তীব্র কড়া ভাষায় আক্রমণ অগ্নিমিত্রার। সায়নীর করা এক ফেসবুক পোস্টের বিতর্ক প্রসঙ্গ মনে করিয়ে অগ্নিমিত্রা বলেন, 'আমার মনে হয় ২ মের পর উনি কন্ডোমের দোকান খুলবেন। নাকি সিনেমায় নামবেন তা উনিই জানেন।' অগ্নিমিত্রার এই তীব্র কটাক্ষের সায়নীর কানে পৌঁছায়। সায়নী ঘোষ এদিন সন্ধ্যায় প্রচারে ব্যস্ত ছিলেন ধেনুয়া অঞ্চলে। সেখান থেকে অগ্নিমিত্রার কটাক্ষের কড়া জবাব দেন সায়নীও। বলেন, 'আমি ভেবেছিলাম উনি সফিসটিকেটেড। কিন্তু আমি ওনার মতো এত নীচে নামতে পারব না।'

প্রসঙ্গত বছর পাঁচেক আগে বুলাদির শিবরাত্রি কার্টুন পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ। সেই পুরানো পোস্টের সঙ্গে কন্ডোম শব্দটি জুড়ে তাকে বারবার কটাক্ষ করা হচ্ছে BJP থেকে। এবার প্রতিপক্ষ BJP প্রার্থীও তীব্র ব্যঙ্গ করলেন তাকে নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status