ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে হেরোইনসহ এক ইউপি সদস্যসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 March, 2021, 12:38 PM

মানিকগঞ্জে হেরোইনসহ এক ইউপি সদস্যসহ আটক ২

মানিকগঞ্জে হেরোইনসহ এক ইউপি সদস্যসহ আটক ২

মানিকগঞ্জ সদর উপজেলায় হেরোইনসহ এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সরুপাই ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইউপি সদস্য রতন মিয়া (৩৮) মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানি গ্রামের আমির উদ্দিনের ছেলে।

তিনি ঘিওরের নালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সায়েদুর মোল্লা (২৫) একই গ্রামের রায়হান মোল্লার ছেলে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান,  এদুজন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ও আরেকজনকে ১ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status