ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা ক্ল্যামার্দকে হত্যার হুমকি সৌদির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 12:21 PM

জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা ক্ল্যামার্দকে হত্যার হুমকি সৌদির

জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা ক্ল্যামার্দকে হত্যার হুমকি সৌদির

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হত্যার হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র রুপার্ট কলভিল বলেছেন, গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমরা দেখেছি যা সঠিক। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি আরবের খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিযুক্ত জাতিসংঘের নারী তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে হত্যার হুমকি দেন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

তুরস্কের ইস্তাম্বুল শহরে ২০১৮ সালের অক্টোবর মাসে জামাল খাশোগিকে হত্যার ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ তদন্ত কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে সৌদি কর্মকর্তা হত্যার হুমকি দেন। খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর তাকে এই হুমকি দেয়া হয়।

অ্যাগনেস ক্ল্যামার্দ হচ্ছেন ফ্রান্সের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি চলতি মাসেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে যোগ দেবেন।

তিনি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেন, ২০২০ সালে জানুয়ারি মাসে জাতিসংঘের এক সহকর্মী তাকে সৌদি আরবের পক্ষ থেকে হত্যার হুমকির বিষয়ে সতর্ক করেন।

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দুইবার ক্ল্যামার্দকে হত্যার হুমকি দিয়েছেন। ওই সৌদি কর্মকর্তা বলেন, জাতিসংঘ যদি তার লাগাম টেনে না ধরে তাহলে তারাই তার বিষয়টি দেখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status